• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা চালক নিহত, আহত ৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৩৫৬ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে ট্রাক্টর, চার্জার চালিত অটোরিকশা ও মটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা চালক মনোয়ার হোসেন (৬১) নিহত হয়েছেন। নিহত মনোয়ার জয়পুরহাটের পাঁচবিবির রামভদ্রপুর গ্রামের বাসিন্দা। আর আহত হয়েছেন মটরসাইকেল চালকসহ আরো ৬ জন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সান্তাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রাম সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
আদমদীঘি থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের তালঘড়িয়া বাজার এলাকায় তিনটি চার্জার চালিত অটোরিকশাযোগে বেশ কিছু রোগী একটি কবিরাজের কাছে চিকিৎসা নিতে যান।
চিকিৎসা শেষে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নওগাঁ-নাটোর বাইপাস সড়কের সান্তাহার ইউপির ডাঙ্গাপাড়া গ্রামের জনৈক লছিরের বাগান সংলগ্ন এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে চার্জার চালিত অটোরিকশা ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক মনোয়ার মারা যান। এ সময় অটোরিকশায় থাকা শিশুসহ চার যাত্রী এবং মটরসাইকেলের থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানিয়রা তাদের উদ্ধার করে প্রথমে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন- অটোরিকশায় থাকা জয়পুরহাটের পাঁচবিবির রামভদ্রপুর গ্রামের নজরুলের স্ত্রী রাফিয়া খাতুন (৫০), একই গ্রামের আবু কাশেমের স্ত্রী রাজিয়া সুলতানা (৩০), তাঁর ২ বছর বয়সী শিশু আবু তোহা, আব্দুল বারিকের ছেলে হুনাইব (২০) এবং মটরসাইকেল আরোহী নওগাঁ সদর এলাকার কোমাইগাড়ীর কাছির সরকারের ছেলে মনসুর আলী (৫৫) ও আবুল সরকারের ছেলে মাহমুদ জুয়েল (৫২)।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আদমদীঘি থানার উপ পরিদর্শক (এসআই) রফিজুল ইসলাম। তিনি বলেন, চার্জার চালিত অটোরিকশা এবং মটরসাইকেলের সামনের অংশ ভেঙে গুড়া হয়ে গেছে। আহতদের হাসপাতালে নেওয়ার পর ট্রাক্টর, অটোরিকশা ও মটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। এদিকে ঘটনার পরপরই ট্রাক্টর চালক পালিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category