• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ইউপি নির্বাচন ঘিরে বদলগাছীর ৪ নম্বর ওয়ার্ডে জামায়াতের প্রার্থী ঘোষণা মেম্বার পদে রাজেক রেজভীর নাম প্রকাশ চৌকস এসআই রূপন কুমার সরকারের নেতৃত্বে ৪৮ ঘণ্টায় চুরি যাওয়া মালামাল উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টায় আটক-২ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক। গাজীপুরে ৯ কেন্দ্রে স্বস্তিতে ৯ হাজার ৫৮০ পরীক্ষার্থী। সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে চলছে বাউবির বিএ/বিএসএস পরীক্ষা। উত্তর বেদকাশীতে বৃক্ষ মেলার উদ্বোধন, উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নের কথা বললেন মনিরুল হাসান বাপ্পী ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত বিগত দুই মাস আগে নাচোল মধ্যবাজার বাবুর বাড়ি চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার ও চোর গ্রেপ্তার করেছেন নাচোল থানা পুলিশ। খুতবায় তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তোপের মুখে ইমামের পদত্যাগ

তানোরে ১১ কোটি টাকা ব্যায়ে রাস্তা সংস্কার এর মান নিয়ে স্থানীয় জনগণ অসন্তুষ্ট!

রাজশাহী প্রতিনিধিঃ জাকির হোসেন-টুটুল। / ১০৩ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

রাজশাহী প্রতিনিধিঃ জাকির হোসেন-টুটুল।

রাজশাহী জেলার তানোর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীনে উপজেলার কাশিম বাজার হইতে বায়া বাজার পর্যন্ত সড়কের প্রায় সাড়ে ৭ কিলোমিটার সংস্কার কাজে ধীরগতি হওয়ার কারণে জনগণকে চরম জনদুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রায় ১১ কোটি টাকা ব্যায়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান (সৈকত এন্টারপ্রাইজ)।

স্থানীয় জনগণের অভিযোগ, কাজটি নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হওয়ায় শুরুতে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। কাজের অগ্রগতি ও নির্মাণমান দেখে অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। চান্দুড়িয়া এলাকার যুবক রবিউল ইসলাম  বলেন, সড়কটির অবস্থা দীর্ঘদিন ধরে খুবই খারাপ ছিল। এখন যে সংস্কার কাজ হচ্ছে, তা বেশ ভালো মানের মনে হচ্ছে না। কাজ শেষ হলে সাধারণ মানুষের যাতায়াতে অনেক সুবিধা হবে। কিন্তু যেভাবে কাজ হচ্ছে তাতে রাস্তার মান ও স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
এলাকার শিক্ষক আলমগীর হোসেন বলেন, কাজে দীর্ঘসুত্রতা ও নির্মাণের মান নিয়ে প্রশ্ন রয়েছে। আমরা চাই সিডিউল অনুযায়ী কাজটি দ্রুত শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করা হোক।

এছাড়াও পথচারীরা জানান, কাজের কারণে বেশ কিছুদিন থেকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে রাস্তার উন্নয়ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। কিন্তু কাজের মান নিয়ে তারা চরম অসন্তুষ্ট।

স্থানীয়রা বলেন, প্রায় ৭ কিলোমিটার রাস্তা সংস্কারে প্রায় ১১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।কিন্তু কাজের যে মান তাতে অর্ধেক টাকাও ব্যয় করা হয়ছে বলে মনে হয় না। সরেজমিন কার্পেটিং, বেড ও বিটুমিনের মান পরীক্ষা করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে।তারা বলেন, রাস্তার বেডে ও এজিংয়ে পুরাতন ইট-খোয়াসহ নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী (টিজার) নানা অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, এলজিইডির নির্ধারিত নিয়ম অনুযায়ী শতভাগ সঠিকভাবে কাজ করা হচ্ছে। কাজ কিছুটা বিলম্বিত হওয়ার অন্যতম কারণ ছিল আন্তর্জাতিক বাজারে নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি। ইরান-আমেরিকা উত্তেজনার প্রভাবে জ্বালানি সঙ্কট দেখা দেয়, ফলে পাথর ও বিটুমিনের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। একসময় প্রতি টন বিটুমিনের দাম ৭০ হাজার টাকা থেকে বেড়ে এক লাখ ৭ হাজার টাকায় পৌঁছেছিল, যা সরকারের নির্ধারিত দরের চেয়ে অনেক বেশি ছিল। বর্তমানে দাম কিছুটা সহনীয় পর্যায়ে আসায় আমরা দ্রুত কাজ শেষ করার আশা করছি।

এবিষয়ে তানোর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর প্রকৌশলী নুরুন্নাহার বলেন, তানোর উপজেলায় বর্তমানে বেশ কয়েকটি উন্নয়ন কাজ চলমান রয়েছে। এর মধ্যে কাশিম বাজার টু বায়া সড়কের কাজ অন্যতম। আমরা সব প্রকল্পই গুরুত্বের সঙ্গে তদারকি করছি। এখানে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।

এবিষয়ে রাজশাহী (এলজিইডি’র) নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, সড়কটির নির্মাণকাজ আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। ফলে উপকরণ কম ব্যবহার বা মানের সঙ্গে আপস করার কোনো সুযোগ নেই। আমাদের প্রকৌশলীরা নিয়মিত কাজ তদারকি করছেন। তাই কাজের মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

এদিকে স্থানীয়দের প্রত্যাশা, সিডিউল অনুযায়ী রাস্তার চলমান সংস্কার কাজ দ্রুত শেষ হলে কাশিম বাজারটু বায়া সড়কে যান চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category