• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জাতীয় শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হলেন প্রফেসর ড. তরু

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ। / ৩১৬ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃতী শিক্ষাবিদ ও বিশিষ্ট গবেষক শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু। জানা গেছে, গত বৃহস্পতিবার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ রাজশাহীতে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় তিনি কলেজ ক্যাটাগরিতে বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হন। অনুভূতি ব্যক্ত করে ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু বলেন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি গৌরববোধ করেন। পরবর্তীতে রাজশাহী বিভাগীয় পর্যায়ে এই অর্জন তার দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিয়েছে। এই অর্জন তার একার নয়। এর সাথে তার জীবনের প্রিয় শিক্ষকমন্ডলী, প্রিয় প্রতিষ্ঠান, সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ীসহ সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। তাকে সবসময় উৎসাহ ও উদ্দীপনা দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যারা অনুপ্রেরণা জুগিয়েছেন তাঁদের প্রতি রইল শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তিনি সকলের দোয়া প্রত্যাশী। প্রসঙ্গত, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হন তিনি। এদিকে, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট হিসেবে নির্বাচিত হন চাঁপাইনবাবগঞ্জের গ্রিণ ভিউ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাঃ আবদুল হাই ফারুকী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category