• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গৃহবধূর আত্মহত্যা, স্বামী-শাশুড়ি আটক

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ১২০ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
Oplus_131072

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পারিবারিক কলহ ও নির্যাতনের জেরে মতিয়ারা বেগম ওরফে শিল্পী (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৬টা থেকে ৮টার মধ্যে উপজেলার উত্তর মকরমপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মতিয়ারা বেগম (৩০) শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপালনগর গ্রামের মৃত ওয়াজেদ আলীর মেয়ে। তার স্বামী মোঃ হেলিম রেজা, পিতা ইন্তাজ আলী, উত্তর মকরমপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। অভিযোগ রয়েছে, স্বামীর নির্যাতন এবং পরিবারের সদস্যদের প্ররোচনার জেরে মতিয়ারা বেগম তার শাশুড়ি মোছাম্মৎ আকতারা বেগম (৫০)-এর শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের স্বামী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category