• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পাথর ও ভারতীয় যন্ত্রাংশসহ আটক ১ সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি বদলগাছীতে জায়গা-জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ,থানায় লিখিত অভিযোগ দোগাছী গ্রামে টেকনিক্যাল স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ আদমদীঘিতে ষষ্টী পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও আইএইচটি প্রতিষ্ঠার ঘোষণায়, সদর হাসপাতাল পরিদর্শনে ব্যারিস্টার নওশাদ জমির এমপি সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। নওগাঁয় ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, মামলা দায়েরের ৯ ঘণ্টার মধ্যেই র‍্যাবের অভিযান পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পাথর ও ভারতীয় যন্ত্রাংশসহ আটক ১

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ৩১ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় ট্রাকের ৩২০টি যন্ত্রাংশ ও ১০ টন পাথরসহ এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ জুন ২০২৬ তারিখ রাত ৮:৪০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহলদল শিবগঞ্জের পিরোজপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বাংলাদেশি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৫১৯৮) তল্লাশি করে ভারতীয় পাথরের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩২০ পিস ট্রাকের যন্ত্রাংশ জব্দ করা হয়। অভিযানের সময় ট্রাকের ১০ টন পাথরসহ আসামী মোঃ মাহফুজুর রহমানকে (২৩) আটক করা হয়। আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে। জব্দকৃত মালামালসহ ট্রাকটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হচ্ছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চোরাচালানের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category