• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
Headline
পুলিশের গু*লিতে নিহত রেফায়েত উল্লাহর ও বিল্লাল হোসেন তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ফুলবাড়ীতে গরু চোর সন্দেহে পিটুনিতে যুবক নিহত, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জহিরউদ্দিন কবির ঝন্টুর মোটরসাইকেল শোভাযাত্রা আদমদীঘিতে নারী ফুটবল টুর্নামেন্টে যশোরকে হারিয়ে পঞ্চগড় চ্যাম্পিয়ান ঠাকুরগাঁওয়ের উপ নির্বাচনে নবনির্বাচিত হয়ে মির্জা ফয়সাল আমিনের ভুল্লিতে শুভেচ্ছা বিনিময় সান্তাহারে ব্রিটিশ আমলের কালভার্ট ব্রীজ ঝুঁকিপূর্ণ; যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এইচএসসিতে কৃতিত্বের স্বাক্ষর রাখলেন কয়রার সজীব চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ কর্মচারী ছাঁটাই, পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত ১৫ মাস বেতন নেই, ফ্লোর ও বাথরুম অপরিচ্ছন্নতায় দুর্ভোগে রোগীরা দক্ষিণ চট্টগ্রামে কথিত ‘টোকেন মানিক’ সিন্ডিকেট! সাংবাদিকতার পরিচয়ে টোকেন বাণিজ্য, হুমকি ও অবৈধ সিএনজি চলাচলের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা আব্দুল মান্নান সেন্টুর ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : / ১১০ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা আব্দুল মান্নান সেন্টুর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় টাউন ক্লাব চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, বিএনপি নেতা ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থীর প্রত্যাশী আব্দুর রহমান অনু প্রমুখ। সভায় বক্তারা বিএনপি নেতা আব্দুল মান্নান সেন্টুর রাজনৈতিক ও সাংগঠনিক ভূমিকার কথা স্মরণ করেন। তারা বলেন, দলের প্রতি তাঁর অবদান ও ত্যাগ নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর আদর্শ ও রাজনৈতিক কর্মকাণ্ড নতুন প্রজন্মের নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। আলোচনা সভা শেষে আব্দুল মান্নান সেন্টুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category