• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Headline
আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও সমাবেশ। ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ দিনাজপুরে প্রাকৃতিক দূর্যোগের কারণে আমন ধানের ক্ষতি পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে হুমকি গাজীপুরের শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের চেষ্টা, প্রতিহত করলেন ব্যবসায়ী-বিএনপি কর্মীরা গাজীপুরের শ্রীপুরে বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলিগের নেতাসহ আটক দুই, বিদেশি অস্ত্র উদ্ধার দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অভিযানে হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ফুলবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল চালকের, ট্রাকচাপায় মাথা পিষ্ট আনোয়ারার ইয়ংওয়ান শিল্পাঞ্চলে শ্রমিক নিয়োগে রাঙামাটিতে খোঁজ, স্থানীয় বেকারদের অগ্রাধিকার কোথায়? গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, অংশ নিয়েছেন লক্ষাধিক মুসল্লি

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের চেষ্টা, প্রতিহত করলেন ব্যবসায়ী-বিএনপি কর্মীরা

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ৩৫ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রীপুরে শুরু হওয়া পোশাকশ্রমিকদের বিক্ষোভ আঞ্চলিক সড়ক ও বাজার এলাকায় ছড়িয়ে পড়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে বিক্ষোভকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে গড়গড়িয়া মাষ্টার বাড়ি হয়ে শ্রীপুর থানা আঞ্চলিক সড়কে প্রবেশ করে বিভিন্ন কারখানা ও দোকানপাটে হামলা চালানোর চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ী ও বিএনপির নেতাকর্মীরা তা প্রতিহত করেন।
‎
‎স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মহাসড়ক থেকে আন্দোলনকারীরা গড়গড়িয়া মাষ্টার বাড়ি হয়ে শ্রীপুর থানা আঞ্চলিক সড়কে ঢুকে ভাংনাহাটি এলাকার হ্যামস গার্মেন্টসের সামনে অবস্থান নেন। একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ হ্যামস গার্মেন্টস ছুটি ঘোষণা করে।
‎
‎এরপর বিক্ষোভকারীরা সামনে এগিয়ে রাতুল ফ্যাক্টরিসহ শ্রীপুর চৌরাস্তার দোকানপাটে হামলা চালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেন। পরে আন্দোলনকারীরা শ্রীপুরের আরবেলা ফ্যাশনের দিকে অগ্রসর হন।
‎
‎এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুক্ষণের মধ্যেই ওই এলাকায় যৌথবাহিনীর গাড়ির বহর প্রবেশ করতে দেখা যায়।
‎
‎এর আগে রোববার বেলা ১১টার দিকে গড়গড়িয়া মাষ্টার বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধের চেষ্টা করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে মহাসড়কে যান চলাচল সাময়িক ব্যাহত হয় এবং দুপুর ১২টার দিকে তা স্বাভাবিক হয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category