• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত সান্তাহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সান্তাহারে আরসিসি দুটি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন এমপি আব্দুল মহিত তালুকদার সমবায়ে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি গঠন সম্ভব: প্রতিমন্ত্রী ফরহাদ কয়রায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা দিনাজপুরে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী জেলা ইজতেমা সমাপ্ত দুর্গাপুরে বিপ্লব ও সংহতি দিবসের ব্যানারে জিয়ার ছবি নেই, সমালোচনা বাংলাদেশের মাটিতে কোন স্বৈরাচার যেন জন্ম নিতে না পারে- পানিসম্পদ প্রতিমন্ত্রী, সান্তাহারে পুলিশের মাদক বিরোধী অভিযান; ৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: / ১৯ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

“করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. ইজাজুল হক এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম সমবায় পতাকা উত্তোলন করেন। পরে সমবায় সংগীত পরিবেশন করা হয়। এরপর উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম।
এতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান দ্বীন ইসলাম, কুলিয়ারচর প্রেসক্লাবের আহ্বায়ক সদস্য ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান, কুলিয়ারচর আদর্শ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মন্টু বিহারী ঘোষ এবং কুলিয়ারচর বস্ত্র উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফারজানা আক্তার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মুহাম্মদ মাসুদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. বৃষ্টি পণ্ডিত, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ আলী জিন্নাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম, উপজেলা আনসার ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল আলীম, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও সদস্যরা।

আলোচনা সভা শেষে ২০২৪-২৫ অর্থবছরে সরকারি রাজস্ব প্রদানকারী পাঁচটি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত সমিতিগুলো হলো—শিশির সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, পল্লীবন্ধন শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড, কুলিয়ারচর আদর্শ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, অগ্রণী শ্রমজীবী সমবায় সমিতি এবং বস্ত্র উৎপাদন সমবায় সমিতি। উপস্থিত অতিথিরা সমিতিগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category