• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

কুলিয়ারচরে চুরি করতে গিয়ে মার্কেটভবনের ৩ তলা ছাদ থেকে পড়ে এক যুবকের মৃ*ত্যু

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) / ৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজারে এস জামান টাওয়ার ভবন থেকে পড়ে আকাশ (২২) নামে এক যুবকের মৃ*ত্যু হয়েছে।

তিনি পৌর এলাকার চারারবন মহল্লার বাসিন্দা জুয়েল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রাতে কুলিয়ারচর মডেল মসজিদে চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আকাশ মসজিদের এসির পাইপ ও বিদ্যুতের তার চুরি করেন। এ সময় স্থানীয়দের হাতে ধরা পড়লে তিনি সেখান থেকে পালিয়ে যান।
পরে তিনি কুলিয়ারচর বাজারের জামান টাওয়ারে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন বলে স্থানীয়রা দাবি করেন। একপর্যায়ে ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category