• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

কালীগঞ্জে সাংবাদিক মো. মুক্তাদির হোসেন’র পিতার দাফন সম্পন্ন।

মোঃপনির খন্দকার। স্টাফঃ রিপোর্টার ০১৭৭৪৭৭৭৭১২ / ২২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

মোঃপনির খন্দকার।
স্টাফঃ রিপোর্টার
০১৭৭৪৭৭৭৭১২
কালীগঞ্জ (গাজীপুর) ঃ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্য নির্বাহী সদস্য ও কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন এর পিতা কালীগঞ্জ বাজার আধুনিক পুস্তকালয় (জলিল লাইব্রেরীর) স্বতাধিকারী মো. আব্দুল জলিল মিয়ার (৮২) দাফন সম্পন্ন হয়েছে।
কালীগঞ্জ বাজারে দীর্ঘ দিনের আধুনিক পুস্তকালয় (জলিল লাইব্রেরীর) মালিক মো. আব্দুল জলিল মিয়া বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বাদ আসর কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজার নামাজ শেষে কালীগঞ্জ পৌর গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে ৩ ছেলে, ২ মেয়ে, নাতী, নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মো. আব্দুল জলিল মিয়া বাংলাদেশ পুস্তক প্রাকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ দিন যাবত দায়িত্ব পালন করেছেন। তিনি কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ বিষয়ক সম্পাদক, শেষ পর্যন্ত কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মরহুম মো. আব্দুল জলিল মিয়ার মৃত্যুতে শোকাভিভূত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন ইসলামী অঅন্দোলন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা গাজী মো. আতাউর রহমান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম (রফিক), কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালঅহ উদ্দিন আহমেদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, কালীগঞ্জ উপজেলা টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, কালীগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আহমদ আলী, মো. পনির খন্দকার, কাজী মো. মুন্জর হোসেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক মো. শাহ নেওয়াজ, কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদ কমিটির আহ্বায়ক মো. মাহবুবুর রহমান সুরুজ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সদস্য আজাদ আনোয়ার হোসেন, জনতা লাইব্রেরীর মালিক আব্দুস ছালাম, কালীগঞ্জ দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি মো. আশরাফুল আলম (কাজল), সাধারণ সম্পাদক হায়দার আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category