• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Headline
গাজীপুরের শ্রীপুরে এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার পর এক পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালীগঞ্জে কৃষকের বারো লাখ টাকার আটটি গরু চুরি। বিরামপুরে শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে মিড-ডে মিল কুপন পাইলট প্রকল্পের উদ্বোধন কয়রায় জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা কুলিয়ারচরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত সান্তাহার রেলওয়ে পরিচ্ছন্নতা কর্মীর বাড়িতে স্বর্ণালংকার ও ৪৫ হাজার টাকা চুরি পুলিশ সুপারের দিকনির্দেশনায় ও ওসির সার্বিক তত্ত্বাবধানে অভিযান: ঢাকার রমনা থেকে রুমিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পুলিশের গু*লিতে নিহত রেফায়েত উল্লাহর ও বিল্লাল হোসেন তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ফুলবাড়ীতে গরু চোর সন্দেহে পিটুনিতে যুবক নিহত, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জহিরউদ্দিন কবির ঝন্টুর মোটরসাইকেল শোভাযাত্রা

কালীগঞ্জে কৃষকের বারো লাখ টাকার আটটি গরু চুরি।

মোঃপনির খন্দকার স্টাফঃ রিপোটার / ১১ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার

গাজীপুরের কালীগঞ্জে চাচা ভাতিজার গোয়াল থেকে চোরেরা বারো লাখ টাকা দামের আটটি গাভি, ষাড় ও বকনা গরু চুরি করে নিয়ে গেছে।।
শনিবার (৩১ অক্টোবর) উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের মৃত আঃ আজিজ মোল্লার পুত্র আরমান মেম্বারের ২টি ও তার ভাতিজা ছিদ্দিক মোল্লার পুত্র সাইফুল মোল্লার ৬টি গরু প্রতিদিনের মতো গোয়ালে রেখে রাতে ঘুমাতে যান। রাত আড়াইটার দিকে তারা গোয়ালে গরু দেখতে পেলেও ফজরের নামাজের সময় গোয়ালে গরু দেখতে না পেয়ে আশেপাশে খোঁজ করতে থাকেন। পরে মাটিতে গরুগুলোর পায়ের চিহ্ন দেখে রাস্তা পর্যন্ত গিয়ে সেখানে ট্রাকের চাকার চিহ্ন দেখতে পান। গরুগুলোর মূল্য প্রায় বারো লাখ টাকা বলে জানা যায়।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও কালীগঞ্জের বিভিন্ন এলাকায় গরু চুরির একাধিক ঘটনা ঘটেছে। একের পর এক গরু চুরির ঘটনায় কৃষক ও খামারিদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ করিম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশের বাড়ীর সিসিটিভি ক্যামের দেখে চোরদের সনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category