• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

কয়রার হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:- / ২৩৪ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-
খুলনার কয়রায় চাঞ্চল্যকর এছার আলী সরদার হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি আঃ হালিমকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ১০ জুন (বুধবার) মধ্যরাতে কক্সবাজারের ঈদগাঁও থানা এলাকা থেকে কয়রা থানা পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ মে ২০২৬ তারিখে কয়রায় অবৈধভাবে সাধারণ মানুষের পথ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক তীব্র বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জেরে প্রতিপক্ষের লোহার শাবলের উপর্যুপরি আঘাতে গুরুতর আহত হন এছার আলী সরদার। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় গত ২ জুন ২০২৬ তারিখে নিহতের পরিবারের পক্ষ থেকে কয়রা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় (মামলা নম্বর-০৩)। মামলা দায়েরের পর থেকেই প্রধান আসামি আঃ হালিম গ্রেফতার এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল।

কয়রা থানার সেকেন্ড অফিসার তাওহীদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানা পুলিশ ও র‍্যাবের একটি চৌকস টিম বুধবার মধ্যরাতে কক্সবাজারের ঈদগাঁও থানা এলাকায় চিরুনি অভিযান চালায়। যৌথ বাহিনীর তীব্র নজরদারিতে অবশেষে মামলার প্রধান আসামি আঃ হালিমকে গ্রেফতার করতে সক্ষম হয় police।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার থেকে কয়রা থানায় নিয়ে আসার কাজ চলছে। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি পলাতক আসামিদের ধরতেও পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category