• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Headline
নরুন্দিতে বিএনপি কর্মী শফিকের রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল কয়রায় হরিণের মাংসসহ মাথা-পা ও চামড়া জব্দ দিনাজপুরে নৈশপ্রহরীকে ছুরিকাঘাতে হত্যা, মাদক কারবারিদের বিরুদ্ধে স্বজনদের অভিযোগ আদমদীঘিতে মাদকের বস্তিতে স্থানীয়দের অভিযান ॥ স্বস্তিতে এলাকাবাসী পঞ্চগড়ে একই গ্ৰামে কৌশলে ৫ শিশুকে ধর্ষণের চেষ্টা পালাতক ধর্ষক জামালপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো দুর্গাপূজা৷ মোহনপুরে সেনাসদস্যের নির্মাণকাজে মব সৃষ্টি করে বাঁধা যুবদল নেতার স্ট্যান্ড রিলিজ হলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার মহানবমীতে পূজামণ্ডপে ভক্তদের ভিড়, বাজছে বিদায়ের সুর কুলিয়ারচরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও উন্নয়নমূলক কাজ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

কয়রায় হরিণের মাংসসহ মাথা-পা ও চামড়া জব্দ

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধিঃ / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধিঃ সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রা উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নের গোলখালীতে অভিযান চালিয়ে ১৩ কেজি হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে খুলনার কয়রা উপজেলার গোলখালীর সিংয়ের বাঁধ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন কয়রা। এ সময় ওই এলাকা থেকে ১৩ কেজি হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি হরিণের চামড়া জব্দ করা হয়।

উদ্ধারে পরে জব্দ করা মাংস ও আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ এবং অবৈধ শিকার ও পাচার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category