মোঃ ফয়সাল হোসেন কয়রা খুলনা জেলা প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে র্যালি ও আলােচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দিবসটি পালন উপলক্ষে দুপুর ২ টায় কয়রা সদরে র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদের সঞ্চলনায় এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ( ভুমি) শ্রাবনী বিশ্বাস, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল আলম, উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ, যুব উন্নয়ন অফিসার কেএম মফিজুর রহমান, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, জামায়াত নেতা মাকসুদুর রহমান প্রমুখ। আলোচনা শেষে হাত ধোয়া প্রদর্শনী করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।