• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

ঈদুল ফিতর উপলক্ষে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ

নিজস্ব প্রতিনিধি: / ১৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে অতিদরিদ্র, অসহায়, দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ (Vulnerable Group Feeding) চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের ৯৭৩টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকার বিভিন্ন সময় খাদ্য সহায়তা, ভাতা ও ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে। ঈদুল ফিতরকে সামনে রেখে ভিজিএফ কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে, যাতে তারাও আনন্দের সঙ্গে ঈদের উৎসব উদযাপন করতে পারেন।
এ সময় ধামসোনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে পুরো কর্মসূচি পরিচালিত হয়। তিনি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ইউনিয়নের তালিকাভুক্ত ৯৭৩টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে স্বচ্ছতার সাথে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন আশুলিয়া, সাভার, ঢাকা এই কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে। স্থানীয়দের মতে, সরকারের এ ধরনের উদ্যোগ দরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category