• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত সান্তাহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সান্তাহারে আরসিসি দুটি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন এমপি আব্দুল মহিত তালুকদার সমবায়ে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি গঠন সম্ভব: প্রতিমন্ত্রী ফরহাদ কয়রায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা দিনাজপুরে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী জেলা ইজতেমা সমাপ্ত দুর্গাপুরে বিপ্লব ও সংহতি দিবসের ব্যানারে জিয়ার ছবি নেই, সমালোচনা বাংলাদেশের মাটিতে কোন স্বৈরাচার যেন জন্ম নিতে না পারে- পানিসম্পদ প্রতিমন্ত্রী, সান্তাহারে পুলিশের মাদক বিরোধী অভিযান; ৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৫০ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধের চেতনায় বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভার আয়োজন করা হয়।
রোববার বিকেলে আদমদীঘি উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নওগাঁ-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় পথ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুল হাসান মধু, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, কুন্দগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক এস এম জুয়েল রানা প্রমুখ।
পথসভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category