• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Headline
আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও সমাবেশ। ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ দিনাজপুরে প্রাকৃতিক দূর্যোগের কারণে আমন ধানের ক্ষতি পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে হুমকি গাজীপুরের শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের চেষ্টা, প্রতিহত করলেন ব্যবসায়ী-বিএনপি কর্মীরা গাজীপুরের শ্রীপুরে বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলিগের নেতাসহ আটক দুই, বিদেশি অস্ত্র উদ্ধার দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অভিযানে হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ফুলবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল চালকের, ট্রাকচাপায় মাথা পিষ্ট আনোয়ারার ইয়ংওয়ান শিল্পাঞ্চলে শ্রমিক নিয়োগে রাঙামাটিতে খোঁজ, স্থানীয় বেকারদের অগ্রাধিকার কোথায়? গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, অংশ নিয়েছেন লক্ষাধিক মুসল্লি

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও সমাবেশ।

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ৪৯ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে ঝালকাঠি শহরের সাধনার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সাধনার মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ খান। বক্তব্যে তিনি বলেন, “আমরা কখনো বোরকা পরে অলিগলিতে মিছিল-মিটিং করিনি। অথচ বর্তমানে আওয়ামী লীগের একটি গোষ্ঠী মাঝেমধ্যে অজ্ঞাত স্থানে মিছিল ও স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে। কিছুদিন আগে ঝালকাঠির ইকো পার্কে রাতের আঁধারে মিছিল করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। সাহস থাকলে তাদের রাজপথে আসার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল কঠোর অবস্থানে রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

বক্তব্যে আজাদুর রহমান আজাদ খান অভিযোগ করেন, টুঙ্গিপাড়ায় সংসদ সদস্য জিলানীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ এবং দুই কর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে স্বেচ্ছাসেবক দল প্রতিবাদে সোচ্চার থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, “আমরা জনগণের কল্যাণে কাজ করছি। ঝালকাঠিতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেব না। বর্তমান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণে কাজ করা এবং দেশের উন্নয়ন করা।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার মিন্টু, আরিফুর রহমান তুষার, রাকিবুল হাসান সাকী ও মেহেদী হাসান।

এ ছাড়া সাবেক উপজেলা সদস্যসচিব মাসুদ পারভেজ লিমন, জেলা সদস্য মো. আল আমিন বিরন, সদস্য নাদিম, জাহাঙ্গীর, আলমগীর, রিয়াদ, লিটন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আউয়ালসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category