• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

কারাগারে অসুস্থ হয়ে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

তাজমিনুল তরুন, ঠাকুরগাঁও / ২৫০ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

তাজমিনুল তরুন, ঠাকুরগাঁও

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। শনিবার সকালে দিনাজপুর জেলা কারাগার থেকে অসুস্থ অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং খাদ্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বেও ছিলেন।
২০২৪ সালে একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি দিনাজপুর জেলা কারাগারে আটক ছিলেন।
তার মৃত্যুকে ঘিরে বিভিন্ন মহলে শোক ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু মহল থেকে চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তবে এ বিষয়ে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category