• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Headline
আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে অভিযান ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আটক ১ বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। ফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধন গাজীপুরে পোশাক শ্রমিকদের কাজে যোগ না দিয়ে ফের সড়ক অবরোধ। দুই চাচাতো ভাইয়ের বিরোধের জেরে ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও সমাবেশ। ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ দিনাজপুরে প্রাকৃতিক দূর্যোগের কারণে আমন ধানের ক্ষতি পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে হুমকি

আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৪১ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পাটজাত মোড়কের পরিবর্তে পলিথিন ব্যবহার করার অপরাধে সালমান অটোমেটিক রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলার সালমান অটোমেটিক রাইস মিলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা পাট অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন অটোমেটিক রাইস মিলে চাল মোড়কজাতকরণের ক্ষেত্রে পাটজাত মোড়কের পরিবর্তে পলিথিন (প্লাস্টিক) ব্যবহার করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে সালমান অটোমেটিক রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে চাল মোড়কজাতকরণে বাধ্যতামূলক ভাবে পাটজাত মোড়ক ব্যবহার করার নির্দেশনা দিয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category