• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Headline
আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে অভিযান ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আটক ১ বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। ফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধন গাজীপুরে পোশাক শ্রমিকদের কাজে যোগ না দিয়ে ফের সড়ক অবরোধ। দুই চাচাতো ভাইয়ের বিরোধের জেরে ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও সমাবেশ। ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ দিনাজপুরে প্রাকৃতিক দূর্যোগের কারণে আমন ধানের ক্ষতি পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে হুমকি

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে অভিযান ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আটক ১

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ১৫ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী ধোবড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এ ঘটনায় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিজিবির দাবি, নাশকতার উদ্দেশ্যে ককটেল ও মাদক মজুতের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
আজ সোমবান বিকেলে ৫৯ বিজিবির সদর দপ্তরের কনফারেন্স রুমে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য বলেন, ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু। তিনি বলেন, সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) উপ-অধিনায়ক। আটক আমিনুল ইসলাম ধোবড়া গ্রামের লুৎফল হকের ছেলে।৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু আরো বলেন, আটক ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়েছে। সীমান্তে টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার ব্যবহারের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। ফ্লাডলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগও চলমান রয়েছে।
এদিকে, গত এক বছরে ৫৯ বিজিবি প্রায় ১৩ কোটি ৮৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category