• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত সান্তাহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সান্তাহারে আরসিসি দুটি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন এমপি আব্দুল মহিত তালুকদার সমবায়ে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি গঠন সম্ভব: প্রতিমন্ত্রী ফরহাদ কয়রায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা দিনাজপুরে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী জেলা ইজতেমা সমাপ্ত দুর্গাপুরে বিপ্লব ও সংহতি দিবসের ব্যানারে জিয়ার ছবি নেই, সমালোচনা বাংলাদেশের মাটিতে কোন স্বৈরাচার যেন জন্ম নিতে না পারে- পানিসম্পদ প্রতিমন্ত্রী, সান্তাহারে পুলিশের মাদক বিরোধী অভিযান; ৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

দুর্গাপুরে বিপ্লব ও সংহতি দিবসের ব্যানারে জিয়ার ছবি নেই, সমালোচনা

নিজস্ব প্রতিনিধি : / ২৪ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি :
রাজশাহীর দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বকর সিদ্দিক। তবে উপজেলা প্রশাসনের দাবি, ব্যানারে জিয়াউর রহমানের ছবি ব্যবহারের বিষয়ে কোনো নির্দেশনা না থাকায় কারও ছবিই রাখা হয়নি।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকার বিষয়টি সামনে আসে। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর কর্মকর্তা এমএ মতিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবণী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহম্মেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা এবং আনসার-ভিডিপি কর্মকর্তা আবদুল কাদীর।

এ ছাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু ও আশরাফুল কবির বুলু, উপজেলা মডেল মসজিদের ইমাম আলামীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক বলেন, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মতো ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ব্যানারে স্থান না পাওয়া অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এটি শুধু অবহেলা নয়, দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও চেতনার প্রতি অবজ্ঞার শামিল। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনার দাবি জানান।

দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন বলেন, তিনি অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত হয়েছিলেন। ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় ব্যক্তিগতভাবে মর্মাহত হয়েছেন। বিষয়টি নিয়ে তিনি মনঃক্ষুণ্ন। কেন মূল ব্যানারে তাঁর ছবি ব্যবহার করা হয়নি, তা জানতে আগামীকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলবেন।

এ বিষয়ে অনুষ্ঠানের সভাপতি ও দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উম্মে হাবিবা ফারজানা বলেন, ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ব্যবহার করতে হবে—এমন কোনো নির্দেশনা ছিল না। এ ছাড়া জেলা পর্যায়ের অনুষ্ঠানের ব্যানারেও তাঁর ছবি ব্যবহার করা হয়নি দেখে তাঁরাও ব্যানারে ছবি রাখেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category