• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
Headline
সুন্দরবন পশ্চিম বিভাগের সফলতা দশ মাসের অভিযানে ৪০৩ মামলায় গ্রেফতার ৩৯৪ জন অপরাধী বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা দিনাজপুরে এসডো-এর উদ্যোগে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সচেতনতামুলক কর্মসূচির উদ্বোধন হালিশহরে কিশোর-তরুণদের জিম্মি করে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ, চক্রের মূলহোতা নুরু গ্রেপ্তার উৎপাদন রেকর্ড ছুঁল দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি মধ্যপাড়া ফুলবাড়ীতে কুয়ারপুর সর্বজনীন দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন নাচোলে হাসপাতাল কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা: জিইসি মোড় থেকে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম আটক চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২

বালুটুঙ্গী দারুল উলুম দাখিল মাদ্রাসায় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা / ৩২ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নিজস্ব সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গী দারুল উলুম দাখিল মাদ্রাসায় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার সুপারিনটেনডেন্ট জোবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডক্টর মাওলানা কেরামত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমির ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান, নায়েবে আমির ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, উপজেলা সেক্রেটারি বাবুল হক, উপজেলা সহকারী সেক্রেটারি সহযোগী অধ্যাপক দুরুল হুদা আনসারী, দুর্লভপুর ইউনিয়নের সাবেক আমির মাওলানা মানিকুজ্জামান এবং শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এরফান আলী।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী, অভিভাবক ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলীর কাছে মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের দাবি জানানো হয়। জবাবে তিনি মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তাঁর এ আশ্বাসে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category