• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Headline
বিরামপুরে শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে মিড-ডে মিল কুপন পাইলট প্রকল্পের উদ্বোধন কয়রায় জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা কুলিয়ারচরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত সান্তাহার রেলওয়ে পরিচ্ছন্নতা কর্মীর বাড়িতে স্বর্ণালংকার ও ৪৫ হাজার টাকা চুরি পুলিশ সুপারের দিকনির্দেশনায় ও ওসির সার্বিক তত্ত্বাবধানে অভিযান: ঢাকার রমনা থেকে রুমিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পুলিশের গু*লিতে নিহত রেফায়েত উল্লাহর ও বিল্লাল হোসেন তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ফুলবাড়ীতে গরু চোর সন্দেহে পিটুনিতে যুবক নিহত, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জহিরউদ্দিন কবির ঝন্টুর মোটরসাইকেল শোভাযাত্রা আদমদীঘিতে নারী ফুটবল টুর্নামেন্টে যশোরকে হারিয়ে পঞ্চগড় চ্যাম্পিয়ান ঠাকুরগাঁওয়ের উপ নির্বাচনে নবনির্বাচিত হয়ে মির্জা ফয়সাল আমিনের ভুল্লিতে শুভেচ্ছা বিনিময়

সান্তাহার রেলওয়ে পরিচ্ছন্নতা কর্মীর বাড়িতে স্বর্ণালংকার ও ৪৫ হাজার টাকা চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৪১ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান হরিজন কলোনীতে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তার ঘরে ঢুকে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, ৫ ভরি রুপার অলংকার ও নগদ ৪৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে । এ ঘটনায় গতকাল শনিবার আদমদীঘি থানায় ভুক্তভোগী তরুণ বাসফোর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তরুণ বাসফোর সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত। তিনি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁর ভাগনির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বগুড়ায় যান।
পরের দিন শুক্রবার রাত ৩ টায় তাঁর প্রতিবেশী মামা রাহুল বাসফোর মোবাইল ফোনে তাকে জানান, চোরেরা তার বাড়িতে প্রবেশ করে মালামাল চুরি করে নিয়ে চলে গেছে। খবর পেয়ে ওই দিন ভোর সাড়ে ৪ টায় বাড়িতে ফিরে তরুণ বাসফোর দেখতে পান ঘরের সব কাপড় চোপড় এলোমেলো অবস্থায় পড়ে আছে। ড্রেসিং টেবিলের তালা ভাঙা এবং ভেতরে থাকা স্বর্ণালংকার, রুপার অলংকার ও নগদ টাকা চুরি হয়ে গেছে।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান মিজান বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category