• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Headline
সরিষাবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি, পার্বতীপুরে ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কয়রায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিনাজপুরে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের জমি বেদখলের অভিযোগ, উদ্ধারে আশ্বাস প্রশাসনের বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা নাসিরউদ্দিন গ্রেপ্তার, আদালতে প্রেরণ। ময়মনসিংহ মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান তরুণ প্রজন্মের আগ্রহের কেন্দ্রে; মানবিক কর্মকাণ্ডে ইউএনও’র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা। দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ কোটি ২৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: তদন্তের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা

সরিষাবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাসুদ রানা জামালপুর প্রতিনিধিঃ / ১৬ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

মাসুদ রানা জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে বুধবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ-উপলক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। পরে ঝালুপাড়া সড়কে শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে।
উপজেলা যুবদলের দলীয় সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আরামনগর বাজারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌর যুবদলের আহবায়ক রমজান আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবদলের আহবায়ক এ কেএম ফয়জুল কবির তালুকদার শাহিন। আরো বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম, যুগ্ম-আহবায় দুলাল মিয়া প্রমূখ। পরে কেক কাটা হয় এবং পৌরসভার ঝালোপাড়া সড়কে বৃক্ষরোপণ করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহিন বলেন, নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আগামী দিনে দেশকে নিয়ে কোন ষড়যন্ত্র করলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সরিষাবাড়ী উপজেলার সর্বস্তরের নেতাকর্মী সেই ষড়যন্ত্রকারীদের রুখে দিবে ইনশাআল্লাহ।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সকল স্তরের যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব ওস্তাদ মোশাররফ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category