মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়, জনাব মোঃ আব্দুল বারী মহোদয় পুলিশ অফিস প্রাঙ্গণে আগমন করেন। এ সময় পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ গৌতম কুমার বিশ্বাস মহোদয় মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বৃক্ষরোপণ কর্মসুচীর অংশ হিসাবে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় পুলিশ অফিস প্রাঙ্গণে ফলজ বৃক্ষের চারা রোপণ করেন। এ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ ও নির্মল পরিবেশ গড়ে তোলার গুরুত্বকে তুলে ধরে। বৃক্ষরোপণ শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।