নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ
চট্টগ্রাম নগরীর ১০ নম্বর উত্তর কাট্টলী, চৌধুরী বাড়িতে বাংলাদেশ প্রেসক্লাব, চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে আগামীকালের সাংগঠনিক উন্নয়ন সভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) রাত ৮টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি সাংবাদিক শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খাঁন।
এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোঃ আজম খাঁন, মহানগর কমিটির সভাপতি মোঃ হাসানুল আলম, মোঃ সোলেমান, তাসলিমা আকতার, মোঃ জসিম উদ্দীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আগামীকালের উন্নয়ন সভার প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।