আকাশ সরকার:
রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বদলির আদেশ জারির পর মঙ্গলবার (২০ অক্টোবর) রাতেই তিনি রাজশাহী ছেড়েছেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীতে জনসভা ও দুর্গাপূজা পরিদর্শন শেষে রাত ৭টায় তিনি সামরিক বিমানে রাজশাহী ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী প্রটোকল ভেঙে হাত মেলানোর সময় বাম হাত দিয়ে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে যান। এ ঘটনার পরেই তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়।