মোঃ জাহিদ, ঝালকাঠি প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলার ১০ নম্বর নথুল্লাবাদ ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল।
শুভেচ্ছা জানিয়েছেন শ্রীশ্রী রাধাগোবিন্দ দুর্গা মন্দিরের সভাপতি এবং শ্রীগুরু সংঘের নথুল্লাবাদ ইউনিয়ন শাখার সভাপতি অ্যাডভোকেট বসুদেব দাস ও শ্রীগুরু সংঘের নথুল্লাবাদ ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক উজ্জ্বল শীল।
শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, শারদীয় দুর্গোৎসব সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা এবং অশুভ শক্তির বিনাশের চিরন্তন বার্তা বহন করে। এটি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলেও এর আনন্দ ও তাৎপর্য সমাজের সব মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। দুর্গোৎসব হয়ে উঠুক পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির এক মিলনমেলা।
তাঁরা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন করবেন—এটাই প্রত্যাশা। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও মানুষ হিসেবে সবার মধ্যে রয়েছে সৌহার্দ্য, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন। এই বন্ধনকে আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তাঁরা আশা প্রকাশ করেন, নথুল্লাবাদ ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হবে। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।
শুভেচ্ছা বার্তার শেষাংশে তাঁরা শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।