• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

এমপি মিজানুর রহমানের ব্যক্তিগত তহবিল থেকে ২০০ ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাচোলে।

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ / ৩৫ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

‘ডেঙ্গুমুক্ত দেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে রোগীদের সুবিধার্থে নিজের ব্যক্তিগত তহবিল থেকে ২০০টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

বুধবার (১৪ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাচোলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস, উপজেলা জামায়াতের আমীর মো. ইয়াকুব আলী এবং নাচোল পৌর জামায়াতের আমীর ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাড়িঘর, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ২০০টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান করেন। এ উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রে রোগীদের সহায়তা করা এবং স্থানীয় পর্যায়ে ডেঙ্গু শনাক্তকরণ কার্যক্রমে সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা কিংবা অন্য কোনো স্থানে পানি জমে থাকলে তা নিয়মিত পরিষ্কার করতে হবে। পাশাপাশি জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তাঁরা আরও বলেন, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা, নিয়মিত পরিচ্ছন্নতা এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

তারিখ: ১৪ অক্টোবর ২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category