• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং ও মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : / ৩২ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ জেলায় কিশোর গ্যাং ও মাদকবিরোধী বিশেষ মহড়া ও অভিযান পরিচালনা করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় জেলার প্রতিটি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকায় মাদক সেবনের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সদর সার্কেল)-এর তত্ত্বাবধানে জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি) ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এ বিশেষ মহড়া ও অভিযানে অংশ নেন। কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়। অভিযানে সদর মডেল থানা এলাকায় মাদক সেবনের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। জেলা পুলিশের এ ধরনের অভিযান অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category