• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

শ্রীপুরে টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বিশেষ প্রতিনিধি / ৬৬ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বিশেষ প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ২০ হাজার টাকা দাবিকে কেন্দ্র করে মো. হেলাল মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং তাঁর কাছে থাকা নগদ ৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর ভাই।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, শ্রীপুর থানা এলাকায় বসবাসকারী হেলাল মিয়ার সঙ্গে অভিযুক্তদের পূর্ববিরোধ ছিল। অভিযোগ অনুযায়ী, প্রায় এক সপ্তাহ আগে অভিযুক্তরা তাঁর কাছে পারিবারিক সমস্যা কথা বলে, ২০ হাজার টাকা নেয়। টাকা চাইতে গেলে দিতে অস্বীকৃতি জানালে তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৭ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুরের একটি এলাকায় হেলাল মিয়ার পথরোধ করে টাকা দাবি করেন অভিযুক্তরা। এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্তদের মধ্যে কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার দত্তবাজার এলাকার রফিক মিয়ার ছেলে মো. বাবু (৩৫) ও মো. সুমন (৩২) রয়েছেন। তাঁদের সঙ্গে অজ্ঞাতনামা আরও কয়েকজন ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলায় হেলালের নাকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর নাকে পাঁচটি সেলাই দেন বলে জানা গেছে। ভুক্তভোগীর মাথায় আগে থেকেই তিনটি অস্ত্রোপচার হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া হামলার সময় তাঁর কাছে থাকা নগদ ৯ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীর স্বজনেরা।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

শ্রীপুর থানার তদন্ত কর্মকর্তা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা হামলার অভিযোগ প্রসঙ্গে বলেন, “আমরা হামলা করছি, তাদের কী করার আছে, করুক।” তাঁদের এমন বক্তব্যের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category