• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Headline
সুন্দরবনে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা কালীগঞ্জে দুই লাখ টাকার ভেজাল খাদ্য ধ্বংস, অভিযানে তিন দোকান। শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৫০টি চোরাই ভারতীয় মোবাইল জব্দ পুলিশ অফিস, চাঁপাইনবাবগঞ্জ প্রাঙ্গণে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের বৃক্ষরোপণ কুমিল্লা আদালতে বিচার চলাকালীন সাংবাদিকের উপর হামলা, ওয়ারেন্ট ও জি.আর মামলা থাকা সত্ত্বেও আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ: আসামির কল রেকর্ড ফাঁস ঝালকাঠির সড়ক দখল করে ভ্যানে সবজি-ফল বিক্রি, বাড়ছে জনদুর্ভোগ কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি গাজীপুরের শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগের জেলার নেতা গ্রেপ্তার, সঙ্গে এক সহযোগী দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার

সান্তাহারে বিএনপি নেতা মাহাফুজুল হক টিকনের মতবিনিময় 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ১৮২ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
রোববার সন্ধ্যায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের হেলালিয়া হাট স্টেশন ও ছাতনী বাজার এলাকায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষের সঙ্গে ঘুরে ঘুরে মতবিনিময় করেছেন ৯০ দশকের তুখোড় ছাত্রদল নেতা ও বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য তাজ উদ্দিন, ইউপি সদস্য মোতাহার হোসেন, মোস্তাফিজুর রহমান, বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন খান, মুকুল হোসেন, নাহিদ হোসেন, নুরুল ইসলাম বাচ্চু, বেলাল হোসেন, সাফি উদ্দিন, উপজেলা যুবদলের নেতা রুবেল হোসেন, কারমান মাষ্টার, কৃষক দলের শরিফুল ইসলাম, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি সোহাগ হোসাইনসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তিনি স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন বিষয় ও জনসাধারণের সমস্যা সম্পর্কে খোঁজ খবর নেন। পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উপস্থিতদের সঙ্গে মত বিনিময় করেন। 
মত বিনিময় সভায় মাহাফুজুল হক টিকন বলেন, বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের কথা ও সমস্যাগুলো জানতে চান। জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category