• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

বদলগাছীতে সড়কের পাশে যুবকের রহস্যজনক মৃত্যু

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: / ২৬৭ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
Oplus_131072

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে জুয়েল হোসেন (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে কাঁচা রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জুয়েল হোসেন উপজেলার বালুভরা ইউনিয়নের আরচা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জুয়েল বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেননি। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আরচা গ্রামের সাদেক আলী (৬৫) ওই কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একজনকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ওই যুবককে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরে পরিবারের সদস্যরা মরদেহটি জুয়েল হোসেনের বলে শনাক্ত করেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বদলগাছী থানার পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category