• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার -১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৮৯ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে বাড়ির খলিয়ানে তার কাঁটার বেড়া দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিক ফিরোজ হোসেন ও তাঁর বাবা ফরহাদ আলীকে মারধর করে মাথায় রক্তাক্ত জখম করার মামলায় আব্দুর রহমান (৬৫) নামের এক প্রতিবেশিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার আব্দুর রহমান উপজেলার বিহিগ্রাম কুমারপাড়ার লীল চাঁনের ছেলে। বুধবার দুপুরে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
আদমদীঘি থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিহিগ্রাম কুমারপাড়ায় বাড়ির খলিয়ানে তার কাঁটার বেড়া দেওয়ার কাজ করছিল দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি ফিরোজ হোসেনের বাবা ফরহাদ আলী। এ সময় প্রতিবেশি আব্দুর রহমানের নির্দেশে সাথী, আসমা ও রুজিনা তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তার বাবা গালিগালাজ করতে নিষেধ করলে তিন নারী তার বাবার ওপর হামলা করে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার বাবার মাথায় রক্তাক্ত জখম হয়। বাবার চিৎকার শুনে ছেলে ফিরোজ হোসেন তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। এরপর শনিবার সকালে আহত ফিরোজ বাদী হয়ে আদমদীঘি থানায় একটি লিখিত এজাহার দোন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, সাংবাদিক ফিরোজের দায়ের করা মামলায় আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category