• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

জামালপুরে যৌনপল্লীতে পুলিশের অভিযান, ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

সৈয়দ মুনিরুল হক নোবেল: / ৫৯ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সৈয়দ মুনিরুল হক নোবেল:
জামালপুর পৌরসভার রাণীগঞ্জ যৌনপল্লীতে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মোছা. সুলতানা আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামাল পাশার নেতৃত্বে পুলিশের একটি দল রাণীগঞ্জ যৌনপল্লীর ১ নম্বর বাড়িতে অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানকালে ওই বাড়ির একটি কক্ষ তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা গাঁজাসহ সুলতানা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার সুলতানা আক্তার ময়মনসিংহের পাগলা থানার গোলাঘাট গ্রামের সুলতানের মেয়ে।
এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category