মুসল্লিদের সুবিধার্থে নাচোল কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। WAMY (World Assembly of Muslim Youth), বাংলাদেশ-এর তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এ উদ্যোগে উদ্বোধন ও সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও মেয়র পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা সহঃ সেক্রেটারি মোঃ ইয়াহিয়া খালেদ,
পৌরঃ নায়েবে আমীর ডাঃ মোঃ রফিকুল ইসলাম, পৌরঃ সহঃ সেক্রেটারী ইসমাইল হোসেন,সাবেক ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুল ইসলাম সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।