• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

ঝালকাঠিতে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার ২০০ টাকা উদ্ধার, আটক ১

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ৯৫ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫০ হাজার ২০০ টাকাসহ রেজভী আহম্মেদ লিয়ন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৭টা ৫৫ মিনিটের দিকে ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাহের রোড এলাকার ৩১ নম্বর হোল্ডিংয়ে ইয়ান মাস্টারের পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশের একটি ফ্ল্যাটে এ অভিযান চালানো হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের তথ্য অনুযায়ী, অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মো. মোস্তফা কামালসহ একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে রেজভী আহম্মেদ লিয়নকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে হালকা গোলাপি রঙের ২০ পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
আটক রেজভী আহম্মেদ লিয়ন ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ৩১ বাহের রোড এলাকার মৃত আব্দুল হালিম হাওলাদারের ছেলে।

এ ঘটনায় এসআই মো. মোস্তফা কামাল বাদী হয়ে আটক রেজভী আহম্মেদ লিয়নের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category