নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে মাদক বিরোধী অভি্যানে নাচোল থানা পুলিশ কর্তৃক ১৩.৯ কেজি গাজা উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ী গাজার ডিলার গ্রেফতার।ইং ২০/০৯/২০২৬ রাত ০৮:০০ ঘটিকা হতে ইং২০/০৯/২০২৬ রাত ১১:০০ ঘটিকা পর্যন্ত নাচোল থানাধীন সূর্যপুর মুরাদপুর এলাকায় এই অভিযানে পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়, অফিসার ইন চার্জ জনাব সুকোমল চন্দ্র দেবনাথ ও এস আই জিয়াউর রহমান সহ নাচোল থানার ১১ জন অফিসার ফোর্স এই অভিযানে সরাসরি অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমিক রাখেন।এই অভিযানে স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মী সর্বাত্মকভাবে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেন।নাচোল থানা পুলিশের এই সাফল্যে পুলিশ সুপার মহোদয় নাচোল থানার অফিসার ফোর্সদের পুরষ্কার ঘোষণা করেন এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন।