• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Headline
রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠ ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা করেছেন সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি কালীগঞ্জে কলেজ ছাত্রীকে এনসিপি নেতার বারংবার ধর্ষণ। আদমদীঘিতে তিন মাদক সেবীর জেল-জরিমানা সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ বিরলে অবৈধভাবে মজুত ১,৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ৪ ব্যবসায়ীকে কুলিয়ারচরে বীর কাশিমনগর ফেদাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ ফুল-ফসলে সাজানো ব্যাংকার আরিফুলের খামার বাড়ি, স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৪৭ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ বোতল বিদেশি মদ ও ৩১ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ও রাতে এসব অভিযান পরিচালনা করা হয়।
৫৯ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন ৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন রাত ১১টা ২০ মিনিটে তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৯/৬-এস থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। সেখান থেকে মালিকবিহীন ৭ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf ও ২৪ বোতল Fairdyl সিরাপ জব্দ করা হয়।
জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। একই সঙ্গে সব ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category