• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
Headline
ফুল-ফসলে সাজানো ব্যাংকার আরিফুলের খামার বাড়ি, স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত পঞ্চগড় উত্তর মিঠাপুকুর ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। শ্রীপুরে মাদক ব্যবসায়ী কোকিলাকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত নিখোঁজের তিনদিন পর মাটি চাপা শিশুুর লাশ উদ্ধার আটক -২ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হারুনুর রশিদের সুধী সমাবেশ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার ও ফেরত আনয়ন ৫৩ বিজিবি’র সফল তৎপরতা আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, মুচলেকায় নারীকে ছেড়ে দিল পুলিশ কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

পঞ্চগড় উত্তর মিঠাপুকুর ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

পঞ্চগড় প্রতিনিধি মোঃ তোতা মিয়া / ৪০ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি মোঃ তোতা মিয়া

উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে উত্তর মিঠাপুকুর ফুটসাল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম আসরের বহুল প্রতীক্ষিত মেগা ফাইনাল। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে ইস্ট মিঠাপুকুরকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ডোকরোপাড়া ব্রাদার্স। ফাইনাল খেলাকে ঘিরে আয়োজক, খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নির্ধারিত সময়ে মাঠে গড়ানো ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে লড়াই। প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করে উভয় দলের খেলোয়াড়রা গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকেন। তবে শেষ পর্যন্ত ডোকরোপাড়া ব্রাদার্সের একটি গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ফাইনালে ১-০ গোলে ইস্ট মিঠাপুকুরকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা নিজেদের করে নেয় ডোকরোপাড়া ব্রাদার্স। ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত্য ছিলেন পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর পদপ্রার্থী বাবুল হোসেন, সংবাদকর্মী আশিকুর রহমান রনি, ইজাজ রহমান সবুজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় পৌর যুবদলের  আরিফুল ইসলাম ইরান। তাঁর সভাপতিত্বে আয়োজিত ফাইনাল অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে অতিথি, খেলোয়াড়, আয়োজক এবং বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। খেলা শেষে বিজয়ী দল ডোকরোপাড়া ব্রাদার্সের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়। রানার্সআপ হয় মিঠাপুকুর একাদশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category