• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

কিশোরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৩ জন গ্রেপ্তার।

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) / ১০২ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ ও চিরুনি অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে কটিয়াদী থানায় তিনজন, কুলিয়ারচরে একজন, অষ্টগ্রামে দুজন, ইটনায় একজন, তাড়াইলে একজন, মিঠামইনে দুজন, পাকুন্দিয়ায় পাঁচজন, ভৈরবে দুজন, হোসেনপুরে দুজন, বাজিতপুরে একজন, করিমগঞ্জে একজন এবং নিকলী থানায় একজন রয়েছেন। এ ছাড়া নেত্রকোনার কেন্দুয়া থানায়ও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কটিয়াদী থানায় গ্রেপ্তার তিনজন হলেন—এ কে রাজীব আহমেদ, আচমিতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি; মো. আকাশ মিয়া, লোহাজুরী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং মো. সারোয়ার হোসেন, কিশোরগঞ্জ জেলা নবীন লীগের সভাপতি।

কুলিয়ারচর থানায় গ্রেপ্তার হয়েছেন ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামিম।
অষ্টগ্রাম থানায় গ্রেপ্তার দুজন হলেন কল ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মো. তানভীর মিয়া এবং অষ্টগ্রাম সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. হাসান মিয়া।
ইটনা থানায় আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী ইকবাল মিয়া এবং তাড়াইল থানায় উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইমতিয়াজ উদ্দিন কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়েছে।
মিঠামইন থানায় কানুমিয়া ও মো. আক্তার হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁরা দুজনই আওয়ামী লীগের সক্রিয় কর্মী।
পাকুন্দিয়া থানায় গ্রেপ্তার পাঁচজন হলেন—চণ্ডিপাশা ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. ইসমাইল হোসেন সুমন, চরফরাদি ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সহসভাপতি আবুল কালাম দুলাল, সুখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. শাহাবউদ্দিন, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কবির উদ্দিন এবং পাকুন্দিয়া পৌর আওয়ামী লীগের সক্রিয় সদস্য সৈয়দ আলী রহমান।
নেত্রকোনার কেন্দুয়া থানায় ছাত্রলীগের সক্রিয় সদস্য বিজয় মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
ভৈরব থানায় গ্রেপ্তার দুজন হলেন কালিকা প্রসাদ ইউনিয়ন যুবলীগের ৭ নম্বর ওয়ার্ডের সহসভাপতি আব্দুল্লাহ আল সেন্টু এবং শিবপুর ইউনিয়ন যুবলীগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মুশিদ মিয়া।
হোসেনপুর থানায় জিনারী ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. সালাউদ্দিন ঈরা এবং একই সংগঠনের সক্রিয় সদস্য মো. লিয়াকত আলী ফকির ওরফে কাজল মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া বাজিতপুর থানায় মো. মামুন মিয়া, করিমগঞ্জ থানায় মো. আবুল কালাম এবং নিকলী থানায় মো. দ্বীন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাঁদের আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করেছে। এর মধ্যে মো. আবুল কালাম গুজাদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category