আটোয়ারী প্রতিনিধি (পঞ্চগড়)
পঞ্চগড়,আটোয়ারীতে উদযাপিত হচ্ছে সনার্তন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫৩ তম শুভ জন্মতিথি। জন্মাষ্টমী উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দির, আশ্রম ও ধর্মীয় প্রতিষ্ঠানে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভোর থেকেই গীতা পাঠ, ভক্তিমূলক গান, পূজার্চনা, প্রসাদ বিতরণ এবং বিশেষ প্রার্থনা সভার মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকালে আটোয়ারী কেন্দ্রীয় দুর্গা মন্দির হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন বয়সের শত শত ভক্ত অংশ নেন। শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের জীবন ও নানা অলৌকিক লীলা ফুটিয়ে তোলা হয়। শোভাযাত্রা শেষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আটোয়ারী উপজেলা শাখা।