• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Headline
সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা’র কর্মকর্তার তদন্ত প্রতিবেদনে মামলায় ‘তথ্যগত ভুল’ মর্মে, আদালতে অব্যাহতি  জেলা প্রশাসক গোল্ডকাপে সদর উপজেলা -গোমস্তাপুর ম্যাচ ড্র চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ কর্মসূচি সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ দিনাজপুর ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি জনবীমা এরিয়া ১৫, এর উদ্যোগে মৃত্যু দাবির ১০ লক্ষ ৬৮ হাজার টাকার চেক বিতরণ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা ১১ হাজার টাকা সরিষাবাড়ীতে বালু ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষে ৬ আহত সান্তাহার পৌর বিএনপির সাধারন সম্পাদক মিঠুর চাচার ইন্তেকাল

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: / ৩২ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) গভীর রাতে নওগাঁ সদর থানার ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল এ অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে ডিবি পুলিশের কাছে খবর আসে, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত করে রাখা হয়েছে। পরে ডিবির অভিযানিক দল স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশি চালায়।
তল্লাশির একপর্যায়ে গ্রেপ্তার মাহমুদুল হাসান ওরফে রুবেলের শয়নকক্ষে থাকা একটি টিনের বড় বাক্স থেকে ১১টি পোটলায় রাখা গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি পোটলায় চার কেজি করে ৪০ কেজি এবং অপর একটি পোটলায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ছিল। সব মিলিয়ে উদ্ধার করা গাঁজার পরিমাণ ৪২ কেজি ৫০০ গ্রাম।
গ্রেপ্তার মাহমুদুল হাসান ওরফে রুবেল নওগাঁ সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মাহমুদুল হাসান ওরফে রুবেল আরও একজনের যোগসাজশে গাঁজার ডিলার হিসেবে কাজ করছিলেন। দীর্ঘ দুই মাসের প্রচেষ্টার পর জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তার সঙ্গে জড়িত অপর সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নওগাঁ জেলা পুলিশ সুপার বলেন, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category