• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Headline
ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত

গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ৩৫ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে সুতিয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা গ্রামের হাজিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাপ্তা গ্রামের রুহুল আমিনের ছেলে মোকতাসিন (১০) ও বেলদিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাব্বি (১২)। তারা দু’জনই বাপ্তা বেলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দারা জানান, স্কুল বন্ধ থাকায় সকালে কয়েকজন বন্ধু মিলে মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তারা দলবেঁধে সুতিয়া নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে অন্যরা নদী থেকে উঠে এলেও মোকতাসিন ও রাব্বি পানিতে থেকে যায়। পরে রাব্বির মরদেহ পানিতে ভাসতে দেখে তীরে থাকা কয়েকজন চিৎকার করে আশপাশের লোকজনকে খবর দেন। স্থানীয়রা ছুটে গিয়ে রাব্বির মরদেহ উদ্ধার করেন। একই সময় মোকতাসিনকেও পানি থেকে উদ্ধার করে তীরে আনা হয়।

পরে দু’জনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মোকতাসিনের চাচা বলেন, সকালে তার মাকে নদীতে গোসল করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মোকতাসিন। পরে বন্ধুদের সঙ্গে খেলাধুলা শেষে নদীতে গোসল করতে নামে। সে তেমন সাঁতার জানতো না। নদীতে স্রোত বেশি থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতের চাচাতো ভাই শাহ মোয়াজ্জেম বলেন, স্কুল মাঠে ফুটবল খেলা শেষে বন্ধুরা দলবেঁধে নদীতে গোসল করতে নামে। সাঁতার কম জানা এবং নদীতে স্রোত বেশি থাকায় হঠাৎ দুজন তলিয়ে যায়। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বাপ্তা বেলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা পাঠান মিতা বলেন, দু’জনই আমার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category