• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

বদলগাছীতে পেট্রোল ঢেলে যুবককে ঝলসে দেওয়ার অভিযোগ, আটক ১

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: / ৮২ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় পূর্ব বিরোধের জেরে মো. পাখি (৩৮) নামে এক ব্যক্তির শরীরে পেট্রোল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত এস এম আসাদুজ্জামান টুটুল (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটের দিকে উপজেলার কোলা ইউনিয়নের পুকুরিয়া সাকিনে জনৈক মো. হাবিবের বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
আহত মো. পাখি বদলগাছী উপজেলার কয়া ভবানীপুর গ্রামের আঙ্গুর হোসেনের ছেলে। অভিযুক্ত এস এম আসাদুজ্জামান টুটুল একই গ্রামের সোনারপাড়া এলাকার মৃত আক্তার মণ্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মো. পাখি কয়া ভবানীপুর থেকে কোলা বাজারের উদ্দেশে যাওয়ার পথে পুকুরিয়া এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা আসাদুজ্জামান টুটুল একটি বোতলে পেট্রোল নিয়ে তাতে আগুন ধরিয়ে পাখির শরীর লক্ষ্য করে ছুড়ে মারেন বলে অভিযোগ। এতে পাখির শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। এদিকে ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত টুটুলকে ধাওয়া করে কেশাইল নামক এলাকায় আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গত ২৫ জুলাই মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়ে কারাগারে যান আসাদুজ্জামান টুটুল। ওই ঘটনায় বদলগাছী থানায় ২৫ জুলাই মামলা নং-২২, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়। পরে তিনি প্রায় ৮/১০ দিন আগে জামিনে মুক্তি পান।
অভিযোগ রয়েছে, জামিনে মুক্ত হওয়ার পর মাদক মামলায় সাক্ষী ও স্থানীয় কয়েকজনের ওপর ক্ষুব্ধ ছিলেন টুটুল। তাদের সঙ্গে মারামারির জন্য তিনি সুযোগ খুঁজছিলেন বলে স্থানীয়দের দাবি। এরই ধারাবাহিকতায় পাখিকে একা পেয়ে তার ওপর পেট্রোল নিক্ষেপের ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ও অশান্তি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে।
এ বিষয়ে বদলগাছী থানার পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ ও অভিযুক্তের সম্পৃক্ততা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category