• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

“রঙ্গের মেলা” কলমে শিউলি আক্তার শিলা

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ। / ৪২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ

গোধূলি বেলায় রঙের মেলায়,
কাটছে জীবন হেলায়-ফেলায় ।
জীবনের পড়তে পড়তে আছে,
হাসি-কান্না, বিরহ -যাতনা,
দুঃখ -কষ্ট, আনন্দ – বেদনা ।

অপরূপ সুন্দর ধরণীতে,
চিরদিন থাকবো না জানি ।
তবুও যাচ্ছি করে সাধনা,
ভবঘুরে খুঁজে ফিরি,
আজও সুখের ঠিকানা ।
পাবো কি পাব না ?
এ মন জানে না ।

হৃদ মাঝারে স্বপ্ন বুনি সারাক্ষণ,
নানান রঙ্গে রাঙ্গানো মানবের মন ।
ভাঙ্গা-গড়ার মাঝে কাটছে জীবন,
তুষের অনলে বুকের ভিতর,
বারে বারে হচ্ছে দহন ।

মোর দু’ নয়ন দেখে যায় স্বপন ।
কালের স্রোতে ভেসে ভেসে,
এসেছি অজানা-অচেনা কোন তীর ।
এ জনমে খুঁজে পাবো কি ?
ছোট্ট একটি সুখের নীড় ।

ক্ষুদ্র জীবনে দুঃখগুলো অত্যন্ত প্রহরী,
দিতে হবে খেয়া পাড়ি ।
আসিতে পারে ঝড় – তুফান,
বাইতে হবে তরী ।
রঙ্গের মেলায় সুখগুলো খুঁজে ফিরি ।
জীবন পালে স্বপ্নেরা দোল খেলে,
মৃদু বাতাসে আশাগুলো পড়েছে হেলে ।

স্বপ্ন কুঞ্জে লেগেছে আগুন,
জানিনা আসবে কখন ফাগুন ।
দুদিনের জীবন নিয়ে করি কত ফন্দি,
সুখ পাখিটি রয়েছে বন্দি,
দুঃখের সাথেই করেছি সন্ধি ।
ছাড়তে হবে একদিন দুনিয়াদারি,
তবুও মোরা কত না রঙ্গ করি ।

অবুঝ পাখিগুলো বুঝেনা করছে বাহাদুরি,
একদিন যেতে হবে আপন বাড়ি ।
ভাবনাতে কেটে যায় নিশিদিন,
মায়াময় ভুবনে আসাটাই অর্থহীন ।
মিছে দুনিয়ায় করছি কত আয়োজন,
কাঁদে শুধু মন থাকবো না চিরজীবন ।

( শিউলি আক্তার শিলা )


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category