• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

শিবগঞ্জে পুলিশের অভিযানে স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ৫৭ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০ বোতল অবৈধ কোডিন ফসফেট মিশ্রিত মাদকদ্রব্য স্কাফ সিরাপসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনগর পোড়াগঞ্জ গ্রামের শিবনগর পোড়াগঞ্জ গোরস্থানের পাশে একটি পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের টেপাগাড়ি গ্রামের মৃত আবু হাসানের ছেলে মো. আরাফাত হোসেন (২৫) এবং একই উপজেলার কাদোয়া দেবীপুর গ্রামের মো. মুকুলের ছেলে মো. ফরহাদ (২১)।
পুলিশ জানায়, শিবগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) সৌরভ কুমার দত্ত সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই দুই যুবককে গ্রেপ্তার করে তাদের হেফাজত থেকে ২০ বোতল অবৈধ কোডিন ফসফেট মিশ্রিত স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার ইনচার্জ মো. মতিউর রহমান জানান, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে রক্ষা করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি মাদকবিরোধী কার্যক্রম জোরদারে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সঠিক তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category