• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি। / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন মনোয়ারা বেগমকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মনোয়ারা বেগম দেওয়ানগঞ্জ উপজেলার সিলেটপাড়া এলাকার বাসিন্দা। তিনি আয়নাল হকের স্ত্রী।

পুলিশ জানায়, মাদকদ্রব্যের একটি চালান সম্পর্কে গোপন তথ্য পাওয়ার পর দ্রুত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার করা ৭ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার নারীকে উদ্ধারকৃত গাঁজাসহ যথাযথ পুলিশ পাহারায় দেওয়ানগঞ্জ মডেল থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে থানায় এজাহার দায়েরের প্রক্রিয়া চলছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category