• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক গুরুতর আহত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ৮২ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তি মোড়ে বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশা চালককে ধাক্কা দিলে অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) দুপুর ১২ টায় শান্তি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, চট্টগ্রাম মেট্রো-চ-১১-৪৮৪৪ নম্বরের একটি টয়োটা সুপার জিএল মাইক্রোবাসের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সেটি শান্তি মোড়ে একটি অটোরিকশা চালককে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক রুহুল আলী (বয়স অজ্ঞাত)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখর আলী গ্রামের বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, তার জ্ঞান এখন ফেরেছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, মাইক্রোবাসে থাকা বিয়ের যাত্রীদের কেউ আহত হননি। স্থানীয় কয়েকজন জানান, মাইক্রোবাসটির টায়ার অনেক পুরোনো ও দুর্বল ছিল। তাদের ধারণা, টায়ারের সমস্যার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category