• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নওগাঁয় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: / ১০২ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
Oplus_131072

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: নওগাঁর পোরশায় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহাবুর হোসেন (৩০) ও আব্দুল আজিজ (৩১) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলার কাতকইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পোরশা উপজেলার কাতকইল (বিলপাড়া) গ্রামের শফিউদ্দিনের ছেলে মাহাবুর হোসেন এবং একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ।
নিহত আব্দুল আজিজের প্রতিবেশী বড় ভাই শিক্ষক তোফায়েল আহমেদ জানান, বুধবার সকালে মাহাবুর ও আব্দুল আজিজ বৈদ্যুতিক মোটর দিয়ে বিলের পানি শুকিয়ে মাছ ধরতে যান। পানি শুকানোর পর সকাল ১০টার দিকে তারা মাছ ধরে বাড়িতে ফিরে আসেন। পরে দুপুর ১টার দিকে তারা আবারও বিলে মাছ ধরতে যান।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তারা সকালে পানি শুকানোর জন্য বৈদ্যুতিক মোটর চালু করে রেখেছিলেন। এরই মধ্যে কোনো একসময় বৈদ্যুতিক তারে লিকেজ হয়ে পানিতে বিদ্যুৎ সংযোগ হয়ে থাকতে পারে। দুপুরে বিলে নেমে মাছ ধরার সময় প্রথমে মাহাবুর হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে আব্দুল আজিজও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
এ সময় ঘটনাস্থলের পাশেই কাজ করছিলেন নিহত মাহাবুর হোসেনের চাচা ফারুক হোসেন। তিনি দুই যুবককে দেখতে না পেয়ে খোঁজ নিতে গিয়ে তাদের পানিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়েছে বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category